জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কারের দাবিতে রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
শনিবার
এমবিসিবির
সভাপতি মোহাম্মদ
আসলাম দেশের একটি গণমাধ্যমকে
এই তথ্য নিশ্চিত
করেন।
একইসঙ্গে
একচেটিয়া
সিন্ডিকেট
নীতি বন্ধ, মোবাইল ফোন আমদানির
ক্ষেত্রে
ন্যায্য
করনীতি এবং আমদানির
উন্মুক্ত
সুযোগ সৃষ্টির
দাবিতে একটি শান্তিপূর্ণ
মানববন্ধন
কর্মসূচির
আয়োজন করেছে সংগঠনটি।
নতুন নীতি ব্যবসায়ীদের জন্য ভীষণ চ্যালেঞ্জ তৈরি করেছে। মোবাইল ব্যবসায়ীরা আশা করছেন, এই পদক্ষেপের মাধ্যমে এনবিআর নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

