1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ: মৃত ১২৩, নিখোঁজ ১৩০

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 57718 বার পঠিত
ad728

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ প্রভাবে সৃষ্ট ভূমিধস বন্যার পরিপ্রেক্ষিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির সরকার এই ঘোষণা দেয়। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ প্রভাবে সৃষ্ট প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ১২৩ জনে পৌঁছেছে। এছাড়া আরও ১৩০ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থা বিভাগের (ডিএমসি) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে প্রায় ১৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং প্রায় ৪৪ হাজার মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমসি) মহাপরিচালক সম্পথ কোতুওয়েগোদা জানান, ‘আমরা ১২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি এবং আরও ১৩০ জন নিখোঁজ এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী বিমান বাহিনীর হাজার হাজার সেনা মোতায়েনের মাধ্যমে ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র তথা ডিএমসি নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু ভূমিতে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী, উদ্ধারকারী দল ত্রাণ সরঞ্জামের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম পরিচালনার নির্দেশনা জারি করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..