ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, দেশের ঐক্য ও শান্তির স্বার্থে খালেদা জিয়ার সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জুর আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইশরাক হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “আমরা সবাই চাই খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনুন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়া তাঁর সুস্থতার ওপরও নির্ভর করছে। তাই নেত্রীর সুস্থতার জন্য আমরা সকল নাগরিকের কাছে দোয়া কামনা করছি।”
খালেদা জিয়ার অসুস্থতা রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।