1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ার ব্যাঙ্কোয়েট হলে গুলিতে ৪ নিহত, আহত ১০

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-11-2025 ইং
  • 18399 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেছেন, স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে সন্ধ্যা ৬টার কিছু আগে একটি অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

তিনি বলেন, নিহতদের মধ্যে শিশু প্রাপ্ত বয়স্করাও আছেন। 

নিহতদের প্রকৃত বয়স লিঙ্গ সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানাতে পারেননি শেরিফের মুখপাত্র। বন্দুকধারীকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান হিদার ব্রেন্ট।

তিনি বলেন, এটি পরিকল্পিত একটি ঘটনা হতে পারেন। তবে এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের অফিস এক্সে দেয়া বিবৃতিতে জানিয়েছে, গভর্নরকেভয়াবহ গুলিবর্ষণ সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728