রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করেছে।১ ডিসেম্বর (সোমবার ) বিকাল ৪টা ৪২ মিনিটে আগুনের খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।আনোয়ারুল ইসলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, চকবাজারে তিনতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে আরও ৩ টি ইউনিট পৌঁছায়।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

