বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বেগম খালেদা জিয়ার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । সেখানে সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না । সোমবার দিবাগত রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয়।