1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ সংস্কার করলেন দুলুসহ বিএনপির নেতাকর্মীরা

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 03-12-2025 ইং
  • 54090 বার পঠিত
ad728

লালমনিরহাটের ঐতিহ্যবাহী এম.টি হোসেন ইনস্টিটিউটের খেলার মাঠ স্বেচ্ছাশ্রম ও নিজ খরচে ভরাট করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ট্রাকযোগে মাটি এনে নিজেরাই মাঠে ফেলে ভরাট করেন তারা লালমনিরহাটের ভূমিপুত্র কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মাঠ সংস্কারের কাজ উদ্বোধন করেন। এ সময় নেতাকর্মীরা মাথায় মাটি নিয়ে মাঠে সরাসরি কাজ করেন।বিএনপির নেতাকর্মীরা জানান, জেলা শহরের টিউমলপাড়া এলাকার এম.টি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেও মাঠটি ডুবে থাকত এবং বড় বড় গর্তের কারণে এলাকার শিশুকিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছিল। দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় মাঠটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছিল।মাঠ সংস্কারে স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, যুবদল, শ্রমিকদলসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠ ভরাটের কাজ করেন। মাটি ফেলার পর রোলার দিয়ে সমান করে দেওয়া হয়। এলাকাবাসী ও তৃণমূল নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন।এলাকাবাসী আব্দুল ওহাব বলেন, মাঠ থাকলেও দীর্ঘদিন শিশু-কিশোরদের খেলার ব্যবস্থা ছিল না। সামান্য বৃষ্টিতেই ডুবে যেত এবং বড় বড় গর্ত থাকত। এখন খেলাধুলার পরিবেশ ফিরে আসায় আমরা বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।কিশোর মেহেদী হাসান বলেন, মাঠটি সংস্কারের জন্য আমরা কয়েকবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি। এখন মাঠ সংস্কার হওয়ায় আমরা খুব খুশি।অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, শহরের আবাসিক এলাকার মধ্যখানে একটি মাত্র খেলার মাঠ আছে। পাশেই ঐতিহ্যবাহী এম.টি হোসেন ইনস্টিটিউট। পলাতক আওয়ামী লীগ সরকার ১৪ বছরেও মাঠটি সংস্কার করেনি। আমরা মাটি এনে নিজেদের শ্রম দিয়ে মাঠটি সংস্কার করেছি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমের বিকল্প নেই।মাঠ সংস্কারের কাজ শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728