1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

চিকিৎসা পেলে আজ খালেদা জিয়া এমন অসুস্থ্য হতেন না বললেন গোলাম নবী আলমগীর

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 07-12-2025 ইং
  • 7725 বার পঠিত
ad728

শেখ হাসিনার সময়ে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ, সঠিক চিকিৎসা পেলে আজ তিনি এতটা গুরুতর অসুস্থ্য হতেন না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বাজারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী, তিনি শেখ হাসিনার মত কথায় কথায় মানুষ কে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে সমালোচনা ও বদনাম করেন না। আজ পর্যন্ত শেখ হাসিনা কে উদ্দেশ্য করে একটা বাজে মন্তব্য করেননি খালেদা জিয়া।প্রধান অতিথির বক্তব্যেতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর আরো বলেন, আপনারা সর্তক থাকবেন, ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিটি ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন মাতাব্বর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন সহ প্রমুখ।দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ। বেগম খালেদা জিয়ার শারীরিক ভাবে দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য দোয়া প্রার্থনা করা হয়। মোনাজাতে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে আসেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728