1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মাদকের মা হিরোইন আনোয়ারী

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 08-12-2025 ইং
  • 7681 বার পঠিত
ad728

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পরও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই মাদকের ভয়ঙ্কর ব্যবসা চলছে রাজধানীর মিরপুর ১১ নং বিহারী মিল্লাত কাম্পে। আর এ পেশা নিয়ন্ত্রণ করছে পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ারী, শাহনাজ, সোনিয়া, সায়মা, শাম্মী, জামিলাসহ মাদক সম্রাজ্ঞীরা।মিল্লাত ক্যাম্পের সবচেয়ে বেশি পাইকারী হিরোইন বিক্রেতা হচ্ছেন আনোয়ারী। সচারচর তিনি কোটি টাকার নিচে কাউকে হিরোইন সাপ্লাই দেন না বলে জানা গেছে।তার নাম যশ এতটাই ছড়িয়েছে যে তাকে এখন মাদকের মা হিরোইন আনোয়ারী হিসেবেই সবাই চিনে। দেশের বড় বড় প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ সন্ত্রাসীরাও তাকে বেশ সমীহ করে চলে এবং তার কথায় উঠেবসে বলেও চাওর আছে। অবশ্য প্রশাসনের সাথে দেন দরবার ঠিকঠাক না হলেই ধরা পড়ে আনোয়ারীর কোটি কোটি টাকার হিরোইন। বর্তমানে আনোয়ারী তার নিজের নিরাপত্তার জন্য ৫০ জন সদস্যর একটি অস্ত্রধারী বাহিনী গঠন করেছে। শুরুতে নিজে মাদক ব্যবসা শুরু করলেও এখন তার গোটা পরিবার এমনকি আত্নীয় স্বজনদেরও এই ব্যবসার সাথে জড়িয়ে নিয়েছে। আনোয়ারীর ছেলে ওয়াহিদ, আনোয়ারীর ভাগিনী সায়মা ও সাম্মি, আত্নীয় মাশআলী, মেয়ের জামাই কামরান, মাহতাবসহ ১৫ জন রয়েছে এই মাদক ব্যবসায়। এদর সকলেরই নামে রয়েছে মাদক মামলা। খুচরা বিক্রির ক্ষেত্রে আনোয়ারী গঠন করেছে কুইক রেসপন্স নামের ৩০ সদস্যর একটি বাহিনী। যাদের কাজ হলো অপরিচিত কেউ আসলেই তার তথ্য জানানো এবং তার উপর নজরদারি করা। আনোয়ারীর প্রভাব এতটাই বেশি যে স্থানীয়ভাবে কারোরই সাহস হয় না তার বিরুদ্ধে কিছু বলার।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728