1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জনগণের ভালোবাসা অর্জন করে ভোটে জিততে হবে: মির্জা ফখরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-12-2025 ইং
  • 7313 বার পঠিত
ad728

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে ১১ ডিসেম্বর ( বৃহস্পতিবার ) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই।তিনি আরও বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে বলেও দাবি করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728