1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

প্রজ্ঞাপন জারি সংসদ সচিবালয়ের: উপ-নির্বাচনের পথে ঠাকুরগাঁও-১ আসন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 22-08-2026 ইং
  • 9890 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় তাঁর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সাংবিধানিক বিধান অনুযায়ী আজ শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংসয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (২১ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন মির্জা

ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই তাঁর সংসদীয় আসনটি স্বয়ংক্রিয়ভাবে খালি হয়ে যায়। সেই হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার দিন থেকেই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য বলে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সরকারি গেজেটে প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

সংসদ সচিবালয় থেকে এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের দপ্তর এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ বিভাগে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করে ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন সম্পন্ন করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..