1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

শুটিংয়ে আহত রাশমিকা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 01-08-2026 ইং
  • 12397 বার পঠিত
ad728

ভালোই যাচ্ছিল রাশমিকা মান্দানার সময়। কিন্তু বাগড়া দিল চোট। গুরুতর আহত হয়েছেন তিনি। পূর্ণ বিশ্রাম দিয়েছেন চিকিৎসকরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

জানা গেছে, ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুই ছবি নিয়ে ব্যস্ত রাশমিকা। দুটি ছবিই অ্যাকশনধর্মী। এই ছবিগুলোতে শুটিংয়ের সময় চোট পান অভিনেত্রী। আঘাত এতটাই গুরুতর যে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝখানের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়েছে বলে জানা গেছে।

এদিকে রাশমিকার এই চোটে অবাক চিকিৎসকরা। তাদের দাবি এরকম চোটের সম্মুখীন সাধারণত ক্রীড়াবিদদের হতে হয়। কেননা তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে দিয়ে যান। 

জানা গেছে, হাঁটাচলা সম্পূর্ণ নিষেধ রাশমিকার। আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। পুরোপুরি সুস্থ হওয়ার পরে তিনি শুটিংয়ে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..