1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বন্যায় ২ হাজারের বেশি নিহত ও নিখোঁজ ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কায়

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-12-2025 ইং
  • 7409 বার পঠিত
ad728

ভয়াবহ বন্যা ও ভূমিধসে শনিবার পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কায় বলে সরকারি তথ্যে জানা গেছে।তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে নজিরবিহীন বন্যা, ভূমিধস, ঝড় ও ঘূর্ণিঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপরই রয়েছে শ্রীলঙ্কা।ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুমাত্রা দ্বীপে এখন পর্যন্ত ৯৯৫ জন নিহত হয়েছে এবং ২২৬ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান থাকায় আহতের সংখ্যা ৫ হাজারেরও বেশি। উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-এর প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪০ জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ১৭ নভেম্বর ঝড়টি আঘাত হানার পর থেকে এখনো ২১১ জন নিখোঁজ রয়েছে।এই দুর্যোগে শ্রীলঙ্কায় ১৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১ লাখ ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫ হাজার ৭০০টির বেশি ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।জাতিসংঘ জানিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডে অন্তত ১৮৫ জন নিহত হয়েছে এবং ৩৬৭ জন এখনো নিখোঁজ রয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে ভারতে ৪ জন এবং মালয়েশিয়ায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728