1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ডিএসসিসি মেয়র পদে লড়বেন ইশরাক, ফেসবুকে ঘোষণা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-02-2026 ইং
  • 2442 বার পঠিত
ad728

দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশা আল্লাহ।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে সবশেষ নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ওই সিটি নির্বাচনে জয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে পরের মাস ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। যদিও বিভিন্ন ‘নিয়মতান্ত্রিক জটিলতায়’ ইশরাক মেয়রের চেয়ারে বসতে পারেননি।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728