1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নিলামে ৮৭ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 24-02-2026 ইং
  • 2571 বার পঠিত
ad728

বাংলাদেশ ব্যাংক একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮৭ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ ডলার ক্রয় করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলার কেনা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে।

চলতি ফেব্রুয়ারি মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ক্রয় করা হয়েছে পাঁচ হাজার ৪৬৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র জানায়, টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এ ডলার ক্রয় করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728