1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-03-2026 ইং
  • 46356 বার পঠিত
ad728

নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না রাখা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজার এলাকার তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌর বাজার এলাকার তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এই অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরি করায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728