মাঠে তিনি ছিলেন না। তবে গ্যালারি থেকে শুরু করে প্রেস বক্স—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই একজনই, লিওনেল মেসি। ইন্টার মায়ামির ডাগআউটেও আজ ছিল গুমোট অবস্থা। ঘরের মাঠে শার্লট এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে এমএলএসের বর্তমান চ্যাম্পিয়নদের। তবে খেলার ফলের চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—কোথায় মেসি?
শার্লটের বিপক্ষে মায়ামির স্কোয়াডে মেসির নাম না দেখে অনেকেরই কপালে ভাঁজ পড়েছিল। আবারও চোটে পড়লেন কি না, সেই আশঙ্কায় ছিলেন ভক্তরা। তবে ম্যাচ শেষে মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস আশ্বস্ত করলেন, বিষয়টা চোট নয়, বরং ‘কৌশলগত বিশ্রাম’।
কদিন আগেই কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন মেসি। ঠাসা সূচির ধকল থেকে এই ‘মহাসম্পদ’কে আগলে রাখতেই তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। মোরালেসের ভাষায়, ‘প্রতি বুধবার-শনিবারই ম্যাচ খেলতে হচ্ছে। সামনে বড় হোম ম্যাচ। তাই কোচিং স্টাফ মিলে সিদ্ধান্ত নিয়েছি মেসিকে এই ম্যাচে বাইরে রাখার।’
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

