1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কাবুলে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জনের মৃত্যু, প্রতিবাদে সরব রশিদ-নবীরা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-03-2026 ইং
  • 2185 বার পঠিত
ad728

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল রাতে এক বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন, আহত ২৫০ জনের বেশি। একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চালানো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন রশিদ খান, মোহাম্মদ নবীদের মতো আফগান ক্রিকেটাররা।

আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় রাত ৯টার দিকে ২ হাজার শয্যাবিশিষ্ট একটি মাদকাসক্তি নিরাময় হাসপাতাল লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এতে হাসপাতালের বড় একটি অংশ মাটির সঙ্গে মিশে গেছে। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, চিকিৎসাধীন অসহায় মানুষদের ওপর এই হামলা আন্তর্জাতিক সব রীতির পরিপন্থী।

তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারাড় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, কোনো হাসপাতালে নয়, বরং কাবুল ও নানগারহার প্রদেশের সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তু ও অস্ত্রাগারে হামলা চালিয়েছে তাঁদের সেনাবাহিনী। তাঁদের দাবি, তালেবান সরকারের মদদপুষ্ট জঙ্গি গোষ্ঠীর পরিকাঠামো ধ্বংস করতেই এই ‘নিখুঁত হামলা’।

পবিত্র রমজান মাসে এমন হামলায় প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আফগান ক্রিকেটাররা। দেশটির অধিনায়ক ও তারকা লেগ স্পিনার রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বেসামরিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতাল—তা ইচ্ছা করেই হোক বা ভুলবশত—হামলা চালানোটা একটা যুদ্ধাপরাধ। পবিত্র রমজান মাসে মানুষের জীবনের প্রতি এই চরম অবজ্ঞা অসুস্থ মানসিকতার পরিচয়। আমি জাতিসংঘকে এই নৃশংসতার তদন্ত করার আহ্বান জানাই। আমরা আবার জেগে উঠব, ইনশা আল্লাহ!’

সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আজ রাতে কাবুলের এক হাসপাতালে আশার আলো নিভে গেল। চিকিৎসার জন্য আসা তরুণদের হত্যা করা হয়েছে। মা-বোনেরা গেটের সামনে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে সব শেষ হয়ে গেল।’

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728