1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

রোববার থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ, প্রবেশপথে কঠোর চেকিং

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-10-2025 ইং
  • 14919 বার পঠিত
ad728

আগামী রোববার থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার। পরিবেশ রক্ষা ও টেকসই সচিবালয় গড়ার উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় ইতোমধ্যে সচিবালয়ের সব দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্লাস্টিকের পানির বোতল, কাপ, প্লেট, পলিব্যাগসহ একবার ব্যবহারের যেকোনো প্লাস্টিক পণ্য সচিবালয়ের ভেতরে আনা বা ব্যবহার করা যাবে না।

রোববার থেকে সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে থাকবে বিশেষ চেকিং টিম। তারা আগত কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীদের ব্যাগ পরীক্ষা করবেন— যেন কেউ প্লাস্টিকজাত পণ্য নিয়ে ভেতরে প্রবেশ না করতে পারেন।

এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “প্রথম সপ্তাহে সচেতনতা বাড়ানো হবে, তবে পরবর্তীতে নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশবিদরা বলছেন, সচিবালয় থেকেই প্লাস্টিকমুক্ত আন্দোলনের দৃষ্টান্ত স্থাপন হলে তা সারাদেশে ইতিবাচক প্রভাব ফেলবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728