1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক গ্রেফতার, ১৮ ঘণ্টা পর মুক্তি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-04-2026 ইং
  • 35 বার পঠিত
ad728

কুমিল্লার দেবিদ্বারে ভুয়া গ্রেফতারি পরোয়ানায় (ওয়ারেন্ট) এক সাংবাদিককে গ্রেফতারের প্রায় ১৮ ঘণ্টা পর আদালতের নির্দেশে মুক্তি দেয়া হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম সোহরাব হোসেন। তিনি স্থানীয় ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর দেবিদ্বার প্রতিনিধি ও দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।

 
জানা যায়, সোমবার (৬ এপ্রিল) বিকেলে দেবিদ্বার উপজেলার এনসিপি কার্যালয়ের সামনে অবস্থানকালে সিআর মামলা নং-৫৭৩/২০২৫-এর একটি ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরদিন মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে পাঠানো হয়। সেখানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সায়মা শরীফ নিশাত কাগজপত্র পর্যালোচনা করে দেখতে পান, তার নামে কোনো বৈধ ওয়ারেন্ট নেই। পরে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন।
 
ভুক্তভোগী সোহরাব হোসেন অভিযোগ করেন, একটি মিথ্যা মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে তার মানহানি করা হয়েছে দাবি করে তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান।
এ বিষয়ে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ কান্তি দে বলেন, ‘আদালত থেকে প্রাপ্ত ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছিল, তবে তা পরে ভুল বলে জানা যায়।’
 
অন্যদিকে আদালতের পেশকার জসিম উদ্দিন জানান, ওয়ারেন্টটি ভুলবশত থানায় পাঠানো হয়েছিল।
 
সংশ্লিষ্টদের মতে, ভুয়া ওয়ারেন্ট ও জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ বর্তমানে একটি উদ্বেগজনক বিষয়ে পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকি তৈরি করছে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728