1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

এপস্টিন-কাণ্ডে এবার কংগ্রেসের সামনে সাক্ষ্য দেবেন বিল গেটস

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-04-2026 ইং
  • 46314 বার পঠিত
ad728

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুলতে এবার মার্কিন কংগ্রেসের মুখোমুখি হতে চলেছেন বিল গেটস। আগামী জুন মাসে তিনি কংগ্রেসের সামনে এ বিষয়ে সাক্ষ্য দেবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন আইনপ্রণেতারা।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এপস্টিন-কাণ্ডে কংগ্রসের সামনে সাক্ষ্য দিয়েছেন।

এ ঘটনায় কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দিতে চলা সর্বশেষ হাই-প্রোফাইল ব্যক্তি হতে চলেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

বিল গেটসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, কমিটির গুরুত্বপূর্ণ কাজকে সহায়তা করার জন্য বিল গেটস তাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

আগামী ১০ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টিনের বিরুদ্ধে হওয়া যৌন অপরাধের মামলার তদন্ত–সংক্রান্ত ৩০ লাখের বেশি নথি প্রকাশ করে। সেখানে গেটসের সঙ্গে এপস্টিনের যোগাযোগ ও সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য উঠে আসে।

যদিও গেটসের বিরুদ্ধে এপস্টিনের শিকার কোনো ভুক্তভোগীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ নেই। তদন্ত–সংক্রান্ত নথিতে নাম অন্তর্ভুক্ত হওয়া মানেই তিনি অপরাধকাণ্ডে জড়িত ছিলেন, এমনটাও নয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..