1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 15-04-2026 ইং
  • 6144 বার পঠিত
ad728

রাজধানী বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, খবর পাওয়ার পর পৌনে ৭টায় বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগুন নিয়ন্ত্রণে তারাও কাজ শুরু করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728