1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ী হলেন তিনজন বিজ্ঞানী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-10-2025 ইং
  • 14924 বার পঠিত
ad728

চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।

আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০১৯ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।

তারা এমন একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন যা প্রকাশ করে যে কিভাবে প্রাণিকোষ অক্সিজেনের পর্যাপ্তি বোঝে এবং সেই অনুযায়ী নিজস্ব ব্যবস্থা নেয়।

নোবেল পুরস্কারের মোট ৯০ লাখ সুইডিশ ক্রোনা এই তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এর আগে, মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হোনজো ২০১৮ সালের চিকিৎসা বিজ্ঞানের নোবেল পান।

নোবেল ঘোষণা সূচি:

  • ৮ অক্টোবর, মঙ্গলবার – পদার্থবিজ্ঞান

  • ৯ অক্টোবর, বুধবার – রসায়ন

  • ১০ অক্টোবর, বৃহস্পতিবার – সাহিত্য

  • ১১ অক্টোবর, শুক্রবার – শান্তি

  • ১৪ অক্টোবর, সোমবার – অর্থনীতি

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728