1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

‘টক্সিক’ সিনেমায় তারকাদের পারিশ্রমিক ঘিরে গুঞ্জন: ইয়াশ পাচ্ছেন সর্বোচ্চ ৫০ থেকে ১৫০ কোটি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 9488 বার পঠিত
ad728

দক্ষিণী তারকা ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই নানা কারণে সংবাদের শিরোনামে আসছে। সম্প্রতি ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে উন্মাদনা কয়েক গুণ বেড়েছে। এর মধ্যেই

আলোচনায় এসেছে ছবিটির তারকা বহরের কথিত পারিশ্রমিকের অঙ্ক।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রীয় চরিত্র ‘রায়া’ ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবিটির সহ-প্রযোজক হিসেবে থাকা ইয়াশের পারিশ্রমিক ধরা হয়েছে প্রায় ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা)। তবে দ্য

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে ভিন্ন সূত্র উল্লেখ করে দাবি করা হয়েছে, এই অঙ্কের পরিমাণ ১৫০ কোটি রুপি পর্যন্ত হতে পারে।

সিনেমায় ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করা কিয়ারা আদভানির পারিশ্রমিক ধরা হয়েছে প্রায় ১৫ কোটি রুপি। অন্যদিকে ‘গঙ্গা’ চরিত্রে অভিনয় করা দক্ষিণী অভিনেত্রী নয়নতারার পারিশ্রমিক ১২ থেকে ১৮ কোটি রুপির মধ্যে রয়েছে বলে পিঙ্কভিলা ও

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা রুক্মিণী বসন্তের পারিশ্রমিক প্রায় ৩ কোটি রুপি এবং হুমা কুরেশি ও তারা সুতারিয়ার পারিশ্রমিক ২ থেকে ৩ কোটি রুপি করে হতে পারে বলে জানা গেছে। তবে এসব অংক নির্মাতা কিংবা শিল্পীদের পক্ষ

থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আগামী ২৬ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..