1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

হৃদয়ের দুর্দান্ত ফিফটি আর পারভেজ–শামীমের ক্যামিওতে বাংলাদেশের দারুণ জয়

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-04-2026 ইং
  • 13473 বার পঠিত
ad728

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে দারুণ জয় পেল বাংলাদেশ। টানা ৩ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে ছিল, সেই সময়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন হৃদয়,পারভেজ ও শামীম। টি–টুয়েন্টিতে ঘরের মাঠে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়।

২৭ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন হৃদয়। শামীম অপরাজিত ১৩ বলে ৩১ রানে। এর আগে পারভেজ ১৪ বলে ২৮ রান করে আউট হয়েছেন।

১৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। উইকেট হারায়নি, তবে দ্রুত রানও তুলতে পারেনি। প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭।

এরপরই হৃদয় আর পারভেজ খেলার চেহারা পাল্টে দেন। তানজিদকে ফেরানো সোধির সেই ওভার থেকে তোলেন ১৮। এই জুটি থেকে আসে ২৮ বলে ৫৭ রান। পরে হৃদয়ের সঙ্গে শামীমের জুটি থেকে এসেছে ২১ বলে ৪৯ রান।

বাংলাদেশ ইনিংস: ১৮ ওভারে ১৮৩/৬ (হৃদয় ৫১*, শামীম ৩১, পারভেজ ২৮; সোধি ২/৪০)

নিউজিল্যান্ড ইনিংস: ২০ ওভারে ১৮২/৬ (ক্লিভার ৫১, ক্লার্ক ৫১, কেলি ৩৯, ক্লার্কসন ২৭*; রিশাদ ২/৩২, মেহেদী ১/৩১, শরীফুল ১/৩৬, তানজিম ১/৪০)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728