1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-11-2025 ইং
  • 11630 বার পঠিত
ad728

সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিদ্ধান্ত জানানো হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা নিশ্চিত করতে এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেনাবাহিনী, নৌবাহিনী বিমানবাহিনীর সদস্যরা আগের মতোই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজনৈতিক অস্থিরতা বিশেষ পরিস্থিতি বিবেচনায় এই ক্ষমতা বাড়ানো হয়েছে, যাতে মাঠপর্যায়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে কোনো বাধা না থাকে।

সরকারি ভাষ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনীর এই বিশেষ ক্ষমতা মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা তৎপরতা গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষার কাজে ব্যবহৃত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728