1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ডিএসসিসির সাবেক সিইওসহ ৬ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকার দুর্নীতির মামলা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-10-2025 ইং
  • 62249 বার পঠিত
ad728

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিজ্ঞাপন ফলকের ফি প্রতি বর্গফুট ২০ হাজার টাকা থেকে মাত্র ৮০০ টাকায় নামিয়ে এনে সরকারি রাজস্বে প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে।

এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে।

দুদক বলছে, বিজ্ঞাপন ফলকের প্রতি বর্গফুট ফি আগে নির্ধারিত ছিল ২০,০০০ টাকা, যা বিনা যৌক্তিকতা অনুমোদন ছাড়া মাত্র ৮০০ টাকায় নামিয়ে আনা হয়।
ফলে, এই সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা ছিল যে পরিমাণ অর্থ, তা গোপনে অন্যত্র সরিয়ে ২৫ কোটি টাকার মতো রাজস্ব আত্মসাৎ করা হয়েছে।

দুদকের জনসংযোগ শাখার এক কর্মকর্তা বলেন,

প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বিজ্ঞাপন ফি কমানোর এই সিদ্ধান্তের কোনো বৈধ প্রশাসনিক অনুমোদন ছিল না। এতে সরাসরি রাষ্ট্রীয় স্বার্থ ক্ষুণ্ন হয়েছে এবং দুর্নীতির স্পষ্ট আলামত পাওয়া গেছে।

মামলার পরবর্তী ধাপে তদন্ত চলবে, এবং প্রয়োজনে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় বিলবোর্ড-বিজ্ঞাপন খাত একটি বহুল আয়ের উৎস হলেও দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছেএই খাতে ব্যাপক অনিয়ম, লিজ জালিয়াতি এবং ফি ফাঁকি দেওয়ার।

বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু নীতিমালা এবং কঠোর আর্থিক নজরদারি ছাড়া এই খাত থেকে প্রকৃত রাজস্ব আহরণ সম্ভব নয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..