ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে, আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে।
রোববার
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
কোন দলের সঙ্গে কখন বসা হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি।
জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রি পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ১৪ দলীয় জোটকে সংলাপে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছে।
ইসি সূত্রে জানা যায়,
সংলাপের
উদ্দেশ্য
হলো
নির্বাচনপ্রক্রিয়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সকল রাজনৈতিক দলের মতামত গ্রহণ করা।
ইসি আশা
করছে,
সংলাপের
মাধ্যমে
রাজনৈতিক
দলগুলো
নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে
গুরুত্বপূর্ণ
পরামর্শ
প্রদান
করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংলাপ রাজনৈতিক উত্তাপ কমাতে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।