1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

হেলেন জেরিন খানের ৬ কোটি টাকার বেশি সম্পদ, ঋণ ২ কোটি ৩৮ লাখ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-04-2026 ইং
  • 13464 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া হেলেন জেরিন খানের দাখিল করা হলফনামায় প্রায় ৬ কোটি টাকার সম্পদ, একাধিক ফ্ল্যাট, জমি, ব্যাংক সঞ্চয় ও অন্যান্য আর্থিক সম্পদের তথ্য উঠে এসেছে।

হেলেন জেরিন খান এর আগে ২০০৪ থেকে ২০০৬ মেয়াদে অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত সদস্য ছিলেন। এবার তাঁকে মাদারীপুর থেকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দলটি।

নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হেলেন জেরিন খানের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে তাঁর মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ১৪ লাখ ৪৩ হাজার ৪৯৫ টাকা। এর মধ্যে নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৪৬ লাখ ১২ হাজার ৭৪৭ টাকা।

হলফনামা অনুযায়ী, ব্যাংক হিসাবে তাঁর জমা আছে ৬৮ লাখ ৩৪ হাজার ৪১৪ টাকা ৭৪ পয়সা আর শেয়ারবাজারে বিনিয়োগ আছে ২৬ লাখ ৭ হাজার ১০২ টাকার।

পেশা হিসেবে সমাজসেবা ও রাজনীতি দেখানো হেলেন জেরিন খানের স্থায়ী আমানতের (এফডিআর) পরিমাণ ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৩২৬ টাকা। ডিপিএস আছে ৯৫ লাখ টাকার।

হলফনামায় তাঁর ব্যবহৃত একটি গাড়ির কোনো ধরন উল্লেখ না থাকলেও মূল্য দেখানো হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া ৫০ ভরি সোনার কোনো মূল্য বা উৎস উল্লেখ করা হয়নি। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের মূল্য যথাক্রমে ২ লাখ ২২ হাজার ও ২ লাখ ৩৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

ইসিতে দেওয়া হফলনামায় স্থাবর সম্পদের মধ্যে হেলেন জেরিন খান ৩০ কাঠা জমির ৬টি প্লটের মূল্য দেখিয়েছেন ৭৪ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা, যার জমির মোট পরিমাণ ১৬ হাজার ৫৮২ বর্গফুট। ঢাকায় একটি এবং কুমিল্লায় দুটি ফ্ল্যাটের তথ্যও আছে। এর মধ্যে ঢাকার জাপান গার্ডেন সিটির ফ্ল্যাটের মূল্য ৪৬ লাখ ৫০ হাজার টাকা এবং কুমিল্লার ২টি ফ্ল্যাটের মূল্য ২৯ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

ঋণের তথ্য অনুযায়ী, তাঁর বৈদেশিক মুদ্রায় ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ২৭৭ টাকা এবং স্বামীর কাছ থেকে ৬৫ লাখ টাকার ঋণ আছে।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, ২০১৭ সালের পর তাঁর বিরুদ্ধে মোট ১১টি মামলা হয়েছিল। তবে এসব মামলায় তিনি পরে অব্যাহতি ও খালাস পান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728