1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের সঙ্গে কোনো আলোচনা হয়নি: সংসদে নুর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-04-2026 ইং
  • 25758 বার পঠিত
ad728

সংকটময় সময়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিলেও জামায়াত বা শিবিরের কারও সঙ্গে কোনো আলোচনা বা তাদের পরামর্শ নেননি বলে জাতীয় সংসদে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, আমি জামায়াতে ইসলামীর বিগত দিনের অবদানকে স্বীকার করি। কিন্তু আমি যখন ছাত্র আন্দোলন লিড করেছি, তখন জামায়াত-শিবিরের কারও সঙ্গে আমার কখনো আলোচনা হয়নি বা তাদের পরামর্শ নেওয়ার সুযোগ হয়নি কিংবা গ্রহণ করিনি। (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আজকে অনেকে জুলাই নিয়ে ফায়দা লুটতে চাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, জুলাই ছিল দীর্ঘ দেড় দশকের লড়াই-সংগ্রামের ধারাবাহিকতা। ফুটবল ম্যাচে কেউ হয়তো ৯০ মিনিটের খেলায় শেষ ৯ মিনিটে নেমে গোল দিয়ে দিতে পারে, তার মানে এই নয় যে তারাই সেরা খেলোয়াড়। যারা রাজপথে জীবন দিয়েছে, লড়াই করেছে, তারা কোনও কিংস পার্টি গঠনের জন্য রক্ত দেয়নি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রণী’ উল্লেখ করে নুর বলেন, তারেক রহমান প্রবাসে থেকেও নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। ২০২২ সালে ৩১ দফার মাধ্যমে তিনি যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, আজকের সরকার সেই সংস্কারই বাস্তবায়ন করছে। তারেক রহমানের ভিশন এবং মিশন আমরা মন্ত্রীসভায় কাজ করতে গিয়ে নিবিড়ভাবে অনুভব করছি।

নুরুল হক নুর বলেন, আপনারা তর্কের খাতিরে তর্ক বা বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না। সুরা বাকারার উদ্ধৃতি দিয়ে আমি বলব, আপনারা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটাবেন না এবং জেনে-শুনে সত্য গোপন করবেন না। বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করা একটি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি।

তিনি আগামী পাঁচ বছর সরকারকে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728