1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

যুদ্ধবিরতির তোয়াক্কা নেই; দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 02-05-2026 ইং
  • 4962 বার পঠিত
ad728

ইসরাইলি সামরিক বাহিনী আজ (শনিবার, ২ মে) নতুন করে দক্ষিণ লেবাননের ৯টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য উচ্ছেদ আদেশ জারি করেছে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালিয়ে আসলেও শনিবারের এই বিমান হামলা ছিল বেশ ভয়াবহ।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, কাফার দাজাল গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় দুজন নিহত হয়েছেন। অন্যদিকে লুয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন এবং শুকিন গ্রামে চালানো অপর এক হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এলা ওয়াউইয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননের প্রায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরাইলের দাবি, হিজবুল্লাহর অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ জানিয়েছে, তারা উপকূলীয় গ্রাম বায়েদে একটি বাড়িতে অবস্থান নেয়া ইসরাইলি সেনাদের ওপর ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এমন পাল্টাপাল্টি হামলা এই অঞ্চলের ভঙ্গুর শান্তি পরিস্থিতিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728