1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-05-2026 ইং
  • 43962 বার পঠিত
ad728

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী ইমদাদুল হক। 

তিনি রোববার সংস্থাটিতে মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।

কাজী ইমদাদুল হক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক হিসেবে পরিচিত। দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি দেশের রাজস্ব প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার এবং ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ সম্পদ আহরণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

কাজী ইমদাদুল হক ১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক করনীতি ও দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) বিষয়ে বাংলাদেশের পক্ষে বৈশ্বিক পরিসরে প্রতিনিধিত্ব করেন তিনি। পাশাপাশি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..