1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিলেন রাজ্যপাল; মমতার বিদায়

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-05-2026 ইং
  • 10365 বার পঠিত
ad728

পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর ফলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে নেই। ভারতীয় ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের সংবিধানের ১৭৪ (২) (বি) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি বিজ্ঞপ্তিতে আর এন রবি বলেন, ‘আমি এতদ্বারা ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিচ্ছি।’

৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় এত দিন পদত্যাগে অস্বীকৃতি জানিয়ে মুখ্যমন্ত্রীর পদে বহাল ছিলেন। তার অভিযোগ, ভোট লুট ও ইভিএম কারচুপির মাধ্যমে বিজেপি এই রাজ্যে জয়লাভ করেছে। নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করে তাকে ক্ষমতাচ্যুত করেছে এবং এই জয় ‘অনৈতিক’ বলেও দাবি করেন তিনি।

গতকালই (বুধবার, ৬ মে) পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ শেষ হয়েছে। ভারত সরকারের সাবেক সচিব জহর সরকার বলেন, নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেয়া পর্যন্ত রাজ্যপাল রাজ্যের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728