1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মিরপুরে আ’লীগ-বিএনপি মিলে শতকোটি টাকার জমি দখল

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 11-05-2026 ইং
  • 757 বার পঠিত
ad728

রাজধানীর মিরপুরের রূপনগরের দুয়ারিপাড়া এলাকায় শতকোটি টাকা মূল্যের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমি দখল করে নিয়েছে একটি চক্র। 


শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে রূপনগরের দুয়ারি পাড়ার ৮ নম্বর সেকশনের ক-খ ব্লকে সরকারি রাস্তা দখল করে বাউন্ডারিও দিয়ে দিয়েছে চক্রটি। 


এ ঘটনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান শনিবার রূপনগর থানায় একটি অভিযোগ দেন। 


অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী উল্লেখ করেন, জাতীয় গৃহায়নের (জাগৃক) মালিকানাধীন মিরপুরস্থ দুয়ারীপাড়া সেকশন-৮, ব্লক- ক ও খ এবং ব্লক- খ এর রোড নং- ১ থেকে ৫ এর পূর্ব দিকের জায়গাটিতে (ওয়াসার ড্রেন সংলগ্ন) উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অবৈধ দখলদার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন শৃংখলা বাহিনীর সহযোগিতায় দখল মুক্ত  করা হয়।  


শনিবার সকাল ১০টার দিকে সরকারি এই জমি ফের দখল করে একটি চক্র। চক্রের সদস্যরা হলেন আ’লীগ নেতা ছাত্র হত্যা মামলার আসামী মোবারক হোসেন মেম্বার, শিপু মোল্লা, বিএনপি নেতা আমজাদ হোসেন মোল্লা,  সিয়াব উদ্দিন, নজরুল ইসলাম (নজু), দুলাল, আক্তার হোসেন, স্বপন, আইজল, আরিফ, রাজু (চান্দি রাজু) সেলিম, সুমন, সোহেলসহ অচেনা আরও ২০ থেকে ২৫ জন। 


দখলদাররা দুয়ারি পাড়ার ১ নম্বর রোড থেকে ৫ নম্বর রোডের পূর্ব দিকের ৪০ ফুট প্রশস্থ সরকারি রাস্তাসহ দখল করে অবৈধভাবে বাউন্ডারি দিয়েছে। সরকারি এই জমিতে টিনসেড ঘর বানানোর পায়তারা করছে চক্রটি। 


এ ব্যাপারে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মো. তারেকুজ্জামান বলেন, এই বিষয়ে থানায় জমা পড়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728