1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কুরবানি হাটে নজর কাড়ছে ‘সুলতান’

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-05-2026 ইং
  • 1802 বার পঠিত
ad728

আসন্ন কুরবানির ঈদ ঘিরে স্থায়ী পশুর হাটের পাশাপাশি খামারগুলোতে জমে উঠেছে বেচাকেনা। চলতি বছর কুমিল্লার পশুর বাজারে নজর কাড়ছে রাজস্থানি উট ‘সুলতান’।


কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ডের লক্ষীপুর এলাকার একটি এগ্রো ফার্মে ‘সুলতান’ নামে উটটির দেখা মিলেছে। প্রায় দুই মাস আগে রাজস্থান থেকে এ উটটি আনেন ব্যবসায়ী জুয়েল আহমেদ। ব্যতিক্রমী এ সংযোজন ইতোমধ্যেই কুমিল্লাজুড়ে সৃষ্টি করেছে ব্যাপক কৌতূহল।


সুলতানকে দেখতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় জমাচ্ছে। বিশেষ করে শহর ও আশপাশের গ্রামের যুবক, শিশু ও কিশোরদের মধ্যে বিশাল আকৃতির এ উটকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আগত দর্শনার্থীরা মরুভূমির জাহাজ খ্যাত উটের সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করছেন।


খামারের মালিক জুয়েল আহমেদ জানান, প্রায় দুই মাস আগে ঢাকার এক ব্যবসায়ীর মাধ্যমে ভারতের রাজস্থান থেকে এ উটটি সংগ্রহ করেছেন তিনি। বর্তমানে ছয় বছর বয়সি এ উটটির নাম তার ছেলের পছন্দের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে ‘সুলতান’। 


তিনি আরও জানান, পশুর হাটে ভিন্নতা আনতেই তিনি উটটি সংগ্রহ করেছেন। বর্তমানে সুলতানের দাম চাওয়া হচ্ছে ৩২ লাখ টাকা। অনেক ক্রেতা এলেও কুরবানির ঈদের কিছুদিন বাকি থাকায় এখনও দাম চূড়ান্ত হয়নি।


তবে কাঙ্ক্ষিত দাম পেলে শিগগিরই এটি বিক্রি করবেন এবং আগামীতে নগরীর নেউরা পশুর হাটে তোলার পরিকল্পনা রয়েছে তার। সুলতান বেশ শান্ত স্বভাবের এবং বালু পেলে সেখানে শুয়ে থাকতে পছন্দ করে। ঘাস ও খড় খেলেও কাঁটাযুক্ত খাবার সুলতানের বেশি প্রিয়।


স্থানীয়রা জানায়, কুমিল্লার পশুর হাটে এমন ব্যতিক্রমী আয়োজন আগে খুব কমই দেখা গেছে। ফলে ‘সুলতান’ এখন হাটের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।


কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাহে আলম বলেন, উট এ দেশের স্থানীয় প্রাণী না হলেও কোনো প্রয়োজন দেখা দিলে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করবে। 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728