1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ইনজুরিতে আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-05-2026 ইং
  • 1340 বার পঠিত
ad728

আর্জেন্টিনা জাতীয় দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইনজুরিতে পড়েছেন। তার ডান হাতের রিং ফিঙ্গারে ছোট একটি ফ্র্যাকচার ধরা পড়েছে। তবে আকাশী-সাদা শিবিরের জন্য স্বস্তির খবর হলো, ২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে ফ্রাইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালের আগে ওয়ার্ম-আপ চলাকালে চোট পান মার্তিনেজ। এরপরও তিনি ম্যাচ খেলেন এবং তার দল ৩-০ গোলের জয় নিয়ে শিরোপা জেতে।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, "আজ ওয়ার্ম-আপেই আমার আঙুল ভেঙেছে। তবে জীবনে সবকিছুরই ইতিবাচক দিক থাকে। আমি সবসময় এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করেছি।"

পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় তার আঙুলে ছোট ফ্র্যাকচার ধরা পড়ে। তবে চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। প্রায় ২০ দিনের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক বছরে আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন মার্তিনেজ। বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাই বিশ্বকাপের আগে তার চোট নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও কোচিং স্টাফরা আশাবাদী, আসরের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728