1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

গাজীপুরের অবকাঠামোগত উন্নয়ন ও সমস্যা সমাধানে সাংবাদিকদের জোরালো প্রত্যয়

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 10895 বার পঠিত
ad728

গাজীপুর জেলার বিভিন্ন অবকাঠামোগত সমস্যা দূর করা এবং সার্বিক উন্নয়ন সাধনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সদস্যরা। গতকাল শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক

গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তারা এই ঘোষণা দেন।

সভায় গাজীপুরের স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনার দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সদস্যরা জানান, রাজধানী ঢাকার অতি নিকটবর্তী জেলা হওয়া সত্ত্বেও গাজীপুর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলের

জেলাগুলোর যাতায়াতের প্রধান পথ হওয়া সত্ত্বেও বেহাল ও বেদখল রাস্তাঘাটের কারণে এই এলাকায় তীব্র যানজট লেগেই থাকে। পাশাপাশি মাদক, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের উৎপাত স্থানীয় জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

এসব জনদুর্ভোগ লাঘবে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ফোরামের নেতাদের প্রতি আহ্বান জানান উপস্থিত সদস্যরা।

অনুষ্ঠানে ঢাকায় কর্মরত গাজীপুরের প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়। একই সঙ্গে আগামী ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা এবং

নতুন কমিটি নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র সাংবাদিক ফয়সাল আলমকে সভাপতি এবং রাশেদুল হককে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগান্তরের অনলাইন ইনচার্জ আতাউর রহমানকে সিনিয়র সহসভাপতি করা হয়। অন্যান্য পদে

দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • সাংগঠনিক সম্পাদক: ফয়সাল খান (দেশ রূপান্তর)

  • অর্থ ও দপ্তর সম্পাদক: এস এম নূর মোহাম্মদ (আজকের পত্রিকা)

  • যোগাযোগবিষয়ক সম্পাদক: সাব্বির আহমেদ (সময় আলো)

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ লায়ন (যুগান্তর)

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল ওয়ানের শাহ আলম (জয়), স্টার নিউজের আল আমিন, সময় টিভির জাকারিয়া হারুন এবং ঢাকা পোস্টের রাকিবুল হাসান তামিম।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..