1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসি বিএনপির কর্মসূচি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 24-05-2026 ইং
  • 1069 বার পঠিত
ad728

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম - এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ৩১ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওয়াশিংটন ডিসি কর্তৃক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরেণ্য সংগঠক ও রাজনীতির পাঠশালার প্রধান ড. নয়ন বাংগালি। এ কর্মসূচি আয়োজিত হবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ডাটা গ্রুপ কার্যালয়ের মিলনায়তনে।

ওয়াশিংটন ডিসি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন সোহরাওয়ার্দী এবং ওয়াশিংটন ডিসি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ তৌহিদুল ইসলাম তুহিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

আয়োজন নিয়ে ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি জাহিদ খান দেশের টিভি'কে বলেন, "শহীদ জিয়া বাংলাদেশের এক প্রবাদ পুরুষ।  কারণে অকারণে আমাদের এই কিংবদন্তির কাছে ফিরতে হয়। এবারের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল তার স্মরণেই অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে আমাদের ওয়াশিংটন ডিসি বিএনপির সংগঠকরা আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা পাবে। সবার প্রতি আহবান রইলো কর্মসূচিতে অংশ নেওয়ার।"

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728