কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের সহযোগী সমর্থকরা যদি কোনো ধরনের বিক্ষোভ বা অরাজকতার চেষ্টা করে, তবে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, “যারা নিষিদ্ধ সংগঠনের নামে কিংবা তাদের ছত্রছায়ায় আইন নিজের হাতে তুলে নিতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
তিনি আরও বলেন, “সরকার দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কোনো উসকানি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”
এদিকে, সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং রাজধানীসহ সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনী পরিস্থিতিকে ঘিরে এই বার্তাটি সরকারের পক্ষ থেকে দৃঢ় অবস্থান নির্দেশ করে, যার লক্ষ্য যেকোনো অস্থিতিশীলতা প্রতিরোধ করা।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

