1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

এক-এগারোর সরকার ছিল উদ্দেশ্যপ্রণোদিত: তারেক রহমান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-10-2025 ইং
  • 14937 বার পঠিত
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক-এগারোর সরকার ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ উদ্দেশ্যে গঠিত সরকার। তিনি অভিযোগ করেন, ওই সময় বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংসের পরিকল্পনা নিয়ে কাজ করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।

তারেক রহমান বলেন, “এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল।”

তিনি আরও বলেন, ২০০৭ সালের এক-এগারোতে দেশে জরুরি অবস্থা জারি করে রাজনীতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছিল। সেই সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অভিযোগ, এক-এগারোর সময় গঠিত সরকার গণতন্ত্র ও জনগণের অধিকারকে উপেক্ষা করে বিদেশি প্রভাবের কাছে নত হয়েছিল। তারেক রহমান বলেন, “বাংলাদেশের জনগণের রায় ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করেই তখন দেশের রাজনীতিকে সাজানোর চেষ্টা হয়েছিল, যার প্রভাব আজও বহন করছে দেশ।”

তিনি আরও দাবি করেন, এক-এগারোর সময় যারা ওই অগণতান্ত্রিক উদ্যোগে অংশ নিয়েছিল, তারাই বর্তমানে গণতন্ত্রবিরোধী রাজনীতির ধারক-বাহক হিসেবে কাজ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728