ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন তার ছেলে ডেভিড আনচেলত্তি। কিন্তু আগামী বিশ্বকাপের পর ব্রাজিল দলের দায়িত্ব ছাড়বেন তিনি। ফরাসি ক্লাব লিলির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
দুই বছরের চুক্তিতে লিগ ওয়ানের ক্লাব লিলির সঙ্গে যুক্ত হয়েছেন ডেভিড আনচেলত্তি। আশা করা হচ্ছে, বিশ্বকাপ শেষ হওয়ার পরই তিনি ফ্রান্সের ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
এর আগে গত বছর ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর কোচ হিসেবে ছয় মাস দায়িত্ব পালন করেছিলেন ডেভিড। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। লিলির প্রতিনিধিত্ব করা আমার জন্য বড় সম্মানের। ক্লাবটি নিয়মিত ইউরোপীয় ফুটবলে অংশ নেয়। এমন ক্লাবের দায়িত্ব পাওয়া সত্যিই রোমাঞ্চকর!’
এ জাতীয় আরো খবর..