1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বিশ্বকাপে রেফারিরা কেমন উপার্জন করেন?

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-06-2026 ইং
  • 1059 বার পঠিত
ad728

বিশ্বকাপে শুধু খেলোয়াড়রাই নন, মোটা অঙ্কের পারিশ্রমিক পান রেফারিরাও। ২০২৬ ফিফা বিশ্বকাপে দায়িত্ব পাওয়া রেফারিরাও তার ব্যতিক্রম নন। 

রিপোর্ট অনুযায়ী, একজন রেফারি একটি বিশ্বকাপ থেকে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত আয় করতে পারেন। টুর্নামেন্টের নকআউট পর্ব ও শেষের দিকের ম্যাচগুলো পরিচালনার সুযোগ পেলে অতিরিক্ত বোনাসও দেওয়া হয় তাদের।

ইংল্যান্ডের দুই অভিজ্ঞ প্রিমিয়ার লিগ রেফারি মাইকেল অলিভার এবং অ্যান্টনি টেলরকে এবার বিশ্বকাপ ফাইনালের জন্য বেছে নিয়েছে ফিফা। ইংল্যান্ড জাতীয় দল ফাইনালে না উঠলে তাদের মধ্যে কেউ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার সুযোগও পেতে পারেন।

চলতি মৌসুমেই প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করে প্রায় আড়াই লাখ পাউন্ড করে আয় করেছেন অলিভার ও টেলর। ২০২২ কাতার বিশ্বকাপেও তারা দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার নকআউট পর্ব পর্যন্ত টিকে থাকলে তাদের আয় আরও বাড়তে পারে।

সম্প্রতি ডেইলি মেইল–এর ‘হুইসেলব্লোয়ার্স’ পডকাস্টে বিশ্বকাপ ও ইউরোতে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন প্রিমিয়ার লিগের প্রাক্তন রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ। তিনি ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পর্তুগাল ও ফ্রান্সের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন।

ক্ল্যাটেনবার্গ জানান, আন্তর্জাতিক টুর্নামেন্টে রেফারিদের পারিশ্রমিক সাধারণত টুর্নামেন্টভিত্তিক নির্ধারণ করা হয়। তার মতে, ইউরো ২০১৬–তে সবচেয়ে সফল রেফারিরা প্রায় ৬০ হাজার ইউরো পর্যন্ত আয় করেছিলেন। ফাইনাল ও নকআউট পর্বের ম্যাচ পরিচালনা করলে অতিরিক্ত অর্থও দেওয়া হতো।

তবে বিশ্বকাপের ক্ষেত্রে পারিশ্রমিকের পরিমাণ দীর্ঘদিন ধরেই প্রায় একই রয়েছে বলে জানান তিনি। তার হিসাব অনুযায়ী, ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করলে একজন রেফারির মোট আয় ৬০ হাজার থেকে ৭০ হাজার ডলারের মধ্যে হতে পারে। এ ছাড়া টুর্নামেন্ট চলাকালীন দৈনিক ভাতা (ডেইলি অ্যালাউন্স)ও পান রেফারিরা। ফলে পুরো বিশ্বকাপে তাদের মোট উপার্জনের পরিমাণ আরও বাড়ে। 


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728