1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন মিশন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 24-06-2026 ইং
  • 21930 বার পঠিত
ad728

২০১৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকে ভারতীয় ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে খুব একটা দেখা যায়নি। এস এস রাজামৌলির ‘বারানসি’ দিয়ে দীর্ঘদিন পর ভারতীয় মূলধারার বড় পর্দায় তার প্রত্যাবর্তন। এতে তার সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।


‘বারানসি’ নিয়ে বেশ আশাবাদী প্রিয়াঙ্কা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এমন কিছু করার চেষ্টা করছি, যা সত্যিই বড় ও উচ্চাভিলাষী। শুধু ভারতের জন্য নয়, সারা বিশ্বের দর্শকের জন্যই আমি এটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। ছবিটি বৈশ্বিক পরিসরে মুক্তি পাবে। তিন বছর ধরে আমরা কী নিয়ে কাজ করেছি, তা তখন সবাই জানতে পারবেন।’ শোনা যাচ্ছে, এই ছবির জন্য ৩০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা।


ছবির শুটিং-অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বারানসির সেটের পরিবেশ দারুণ ইতিবাচক। শিল্পীদের পরিবারের সদস্যরাও অনেক সময় উপস্থিত থাকেন। আমরা আনন্দ করছি, গল্প করছি, আবার কাজেও পুরো মনোযোগ দিচ্ছি। নিয়মিত মহড়া হচ্ছে এবং সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।’


অভিনেত্রী জানান, খুব শিগগির হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি প্রকল্পে কাজ করবেন। তবে সেটি চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাকি অন্য কোনো উদ্যোগ—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।


সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘হলিউডের বেশ কয়েকজন নারী শিল্পী আমাকে অনুপ্রাণিত করেন। তাদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি অন্যতম।’

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..