1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চুয়াডাঙ্গায় পৃথক স্থান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইকচালকসহ ২ জনের মৃত্যু

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 3121 বার পঠিত
ad728

চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলায় পৃথক দু’টি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আলোকদিয়া চকপাড়ায় নিজ বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দীন (৪০) নামের এক চালকের মৃত্যু হয়। নিহত নাসির ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে কেরামত আলী নামের এক ব্যক্তির বাড়ির টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের পাশ থেকে শফিকুল ইসলাম বরু (৪৫) নামের অপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন বা খোলার চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল। মঙ্গলবার সকালে স্থানীয়রা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি কেন রাতে সেখানে গিয়েছিলেন তাসহ সম্পূর্ণ ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..