1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

অনুশীলনে নেইমার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-06-2026 ইং
  • 23170 বার পঠিত
ad728

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এই প্রথম বুট ও বল পায়ে মাঠের অনুশীলনে দেখা গেল ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রকে। 


মঙ্গলবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের অনুশীলনের প্রথম কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে।


চোটের কারণে মাঠের বাইরে থাকা ব্রাজিলের এই ‘নাম্বার টেন’ আজ ফুটবল থেকে দূরে থাকার পুরো এক মাস পূর্ণ করলেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে মাঠের মূল দলের চেয়ে কিছুটা দূরে নিজের মতো করে অনুশীলন শুরু করেছেন নেইমার।


প্রথমে স্নিকার্স (কেডস) পরে হালকা জগিং করলেও, পরে গোলাপি রঙের একটি বুট পরে মাঠে নামেন তিনি। সেখানে বল পায়ে হালকা কিছু ড্রিল ও কসরত করতে দেখা যায় তাকে।


তবে সিবিএফ-এর পক্ষ থেকে তার শারীরিক অবস্থার নতুন কোনো আপডেট দেওয়া হয়নি। ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও বড় সংশয় রয়ে গেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..