1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

গ্রেটা থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বললেন ট্রাম্প

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-10-2025 ইং
  • 63735 বার পঠিত
ad728

ভূমধ্যসাগরে গাজাগামী ত্রাণবাহী নৌবহরের নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। কিন্তু এই উদ্যোগকে ঘিরে এবার বিরূপ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এক বক্তব্যে ট্রাম্প বলেন, “থুনবার্গ একটা ঝামেলাবাজ, পাগলাটে আর অতি রাগী মেয়ে। তার ডাক্তার দেখানো উচিত।”

বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনের অন্যতম তরুণ মুখ থুনবার্গ সাম্প্রতিক সপ্তাহগুলোতে মানবিক সহায়তা পৌঁছে দিতে ইউরোপীয় স্বেচ্ছাসেবী দলগুলোর সঙ্গে নৌবহর পরিচালনা করছেন।

এর আগেও জলবায়ু সংকট নিয়ে জাতিসংঘের মঞ্চে বক্তব্যের পর থুনবার্গকে নিয়ে ট্রাম্পের কটূ মন্তব্য শিরোনাম হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, থুনবার্গকে ঘিরে ট্রাম্পের এমন মন্তব্য মূলত মার্কিন নির্বাচনী রাজনীতির একটি অংশ, যেখানে জলবায়ু ইস্যু বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..