1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

আর্জেন্টিনার জয়ে মাতোয়ারা পূর্ণিমা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-06-2026 ইং
  • 1799 বার পঠিত
ad728

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উন্মাদনা ছুঁয়ে গেছে দেশের শোবিজ অঙ্গনকেও। প্রিয় দলকে সমর্থন জানিয়ে সামাজিকমাধ্যমে সরব রয়েছেন তারকারা। তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।


আর্জেন্টিনার জয়ের পর নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। আকাশি-সাদা জার্সিতে তোলা ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ধরে রেখেছে।’


পূর্ণিমার এই কথায় ফুটে উঠেছে তার ফুটবল-ভালোবাসার গল্প। একসময় লিওনেল মেসির প্রতি মুগ্ধতা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করা শুরু করেছিলেন তিনি।


কিন্তু সময়ের সঙ্গে সেই ভালোবাসা ছড়িয়ে পড়ে পুরো দল, তাদের সংস্কৃতি ও ফুটবল ঐতিহ্যের প্রতি।


ছবিগুলোতে একটি রেস্তোরাঁয় বসে খেলা উপভোগ করতে দেখা যায় পূর্ণিমাকে। আর্জেন্টিনার জার্সিতে হাস্যোজ্জ্বল এই অভিনেত্রীর সামনে টেলিভিশনের পর্দায় চলছিল ম্যাচ। অন্য ছবিতে কেক ও ফুলের তোড়া নিয়ে উদযাপনের মুহূর্তে ধরা দিয়েছেন তিনি।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728