1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

'রোনালদো আমাদের শেষ চাল'

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-06-2026 ইং
  • 1958 বার পঠিত
ad728

কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর থেকেই ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স ও দলে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছিল। 


তবে উজেবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়কের পাশে শক্ত হয়ে দাঁড়ালেন পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজ।


হিউস্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, 'প্রতিপক্ষের ডি-বক্সে কীভাবে ঢুকতে হবে, সেই স্পষ্ট ধারণা থাকা যেমন জরুরি; ঠিক তেমনি একদম শেষ মুহূর্তে ফাঁকা জায়গা তৈরি করতে পারে এমন একজন খেলোয়াড় থাকাও সমান গুরুত্বপূর্ণ। আর রোনালদো এই কাজে বিশ্বের সেরা। তার সেই মুভমেন্ট এবং ফাইনাল টাচ দেওয়ার অসামান্য ক্ষমতা রয়েছে।'


তিনি আরও বলেন, 'পর্তুগাল দলের বর্তমান খেলার ধরনে সে হচ্ছে আমাদের গেম প্ল্যানের শেষ চাল। আশানুরূপ ফলাফল না এলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে এটা আমাদের দৈনন্দিন কাজের অংশ নয়। এই ধরণের নেতিবাচক কথা আমাদের ড্রেসিংরুমে কোনো প্রভাব ফেলে না।'


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728