1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-06-2026 ইং
  • 1968 বার পঠিত
ad728

মৃত্যুর ৩০ বছর পর প্রকৃত কারণ উদঘাটনে জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত।


মঙ্গলবার (২৩ জুন) বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

 

এর আগে গত ২৪ মে তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ লাশ উত্তোলনের অনুমতি চেয়ে এ আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ বছর পর সালমান শাহ’র লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দেন একই আদালত।


দীর্ঘ তিন দশক পর লাশ তোলার এ আদেশ নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় এদিন সালমান শাহ’র মামা ও হত্যা মামলার বাদী আলমগীর কুমকুম আদালতের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক লাশ উত্তোলনের আদেশটি বাতিল করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728