কাতারের বৃহৎ রাস লাফান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। গত মার্চে ইরানি হামলার পর বন্ধ হয়ে যাওয়া কার্যক্রম পুনরায় চালুর সময় এ দুর্ঘটনা ঘটে।
কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (২১ জুন) সন্ধ্যায় বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণটি ঘটে। তারা এটিকে একটি ‘কারিগরি দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে।
সোমবার (২২ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি হতাহতের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক।
এটি কোনো নাশকতা বা বৈরী হামলার ঘটনা নয়, বরং একটি দুর্ঘটনা।
মন্ত্রী বলেন, 'জরুরি রক্ষণাবেক্ষণের কারণে ২০১৫ সালের ডিসেম্বর থেকে প্ল্যান্টটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। মাত্র দুই দিন আগে এটি পুনরায় চালু করা হয়।'